(স্টাফ রিপোর্টার)মোঃ রনি রজব চাঁপাইনবাবগঞ্জ,জেলার ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা (কাশ্মীর পাড়া) গ্রামের ১৯৭১ সালে মুক্তি যুদ্ধে সাহসিকতার সাথে অংশ গ্রহণ করা লড়াকু সৈনিক স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, বীর মুক্তিযোদ্ধা মেসের আলী) এফ,এফ নং ১০৩৮৩ লাল মুক্তি বার্তা নং ০৩০৩০৫ ০০৩০ গেজেট নং ৪১৯, ৭ ই আগষ্ট ২০২৬ খ্রি রোজ শুক্রবার সন্ধ্যা ৭ঃ০০ঘটিকায় চিকিৎসা ধীন অবস্থায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি অনেক দিন যাবত হার্ট, ব্রেন,ও প্যারালাইসিস, জনিত রোগে ভুগছিলেন, এলাকায় নেমে আসে শোকের ছায়া, আজ ৮ই আগষ্ট ২০২৬ রোজ শনিবার সকাল ১১ঃ০০টায়,পোল্লাডাংগা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যায় সমাহিত করা হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানাউল মুর্শেদ, ভোলাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ বারিক,৩নং দলদলি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক (চুটু) সাবেক ভোলাহাট মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আশরাফুল হক (চুনু) সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রাব্বুল হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা গন রাজনৈতিক,সংবাদ কর্মি, সুশীল সমাজের ব্যাক্তি বর্গ জানাজায় উপস্থিত ছিলেন, পুলিশের একটি চৌকোস দল গার্ড অফ অর্নার প্রদান করেন, এবং ১মিনিট নিরবতা পালন করেন, তার মৃত্যুতে স্হানীয় মুক্তি যোদ্ধা সংসদ,প্রশাসন ও এলাকা বাসী গভীর শোক প্রকাশ করেন, এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক আগামীর বাংলা