স্টাফ রিপোর্টার্স।
মাদারীপুর ,রাজৈর উপজেলার খালিয়ার উত্তর বৌল গ্রামে গত মঙ্গলবার ( ২৫, আগস্ট ,২০২৬) সকাল ৭:৩০ টার সময় প্রেমানন্দ সরকার ও তার দলবল নিয়ে নৃপেন দত্ত নামের এক গরুর খামারি মালিকের উপর অতর্কিত হামলা চালিয়ে খামার থেকে ৩ টি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এব্যাপারে গরুর খামারের মালিক, নৃপেন দত্ত জানায়, আমি তার কাছে ১ লক্ষ আমার প্রয়োজনে ধার স্বরুপ ঋণ নিয়েছিলাম তার পাওনা টাকা দিতে দেরি হওয়ায় এলাকার লোকজন আত্মীয় স্বজন নিয়ে মঙ্গলবার আনুমানিক সকাল ৭-৩০ মিনিটের সময় আমার গোয়াল ঘর থেকে গরু বাছুর সহ মোট ৩ টি গরু ,প্রেমানন্দ সরকার ও তার সাথে আসা দলবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনদের মারধর করে, গোয়াল ঘর থেকে ৩ টি গরু খুলে নিয়ে যায়।
এ ব্যাপারে নৃপেন দত্ত আইন কে শ্রদ্ধা জানিয়ে রাজৈর থানায় অভিযুক্ত ব্যাক্তি গনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।
অপরদিকে,অভিযুক্ত প্রেমানন্দ সরকার সহযোগী বিপুল সরকারের স্ত্রী রত্না সরকার জানান, প্রেমানন্দ সরকার , নৃপেন দত্ত এর কাছে ১ লক্ষ ৯০ হাজার টাকা পায় , এই টাকা চাওয়ায় কারনে প্রেমানন্দ সরকার এর স্ত্রী কে গালি গালাজ করে,যার কারণে তার খামার থেকে গরু তিন টি নিয়ে আসে।
এই ঘটনা সম্পর্কে স্থানীয় প্যানেল চেয়ারম্যান নিহার রঞ্জন শাঁখারি জানান, এঘটনাটি ঘটে যাওয়ার পরে শুনেছি , গরু তিন টি বাবুল সরকার এর গরু ঘরে বাঁধা আছে,সে সম্পর্কেও অবগত আছি। নৃপেন দত্ত এর কাছে প্রেমানন্দ সরকার কিছু টাকা পাবে এ ব্যাপারে আমি অবগত আছি ।
এব্যাপারে রাজৈর থানার এসআই মোঃ ফারুক হোসেন বলেন অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা প্রমাণ পায় । গরু ৩ টি একই বাড়ির বাবুল সরকার এর গোয়াল ঘরে বাঁধা অবস্থায় আছে বলে জানান।
এ ব্যাপারে স্থানীয় লোকজনদের সাথে কথা হলেও মূল অভিযুক্ত প্রামানন্দ সরকার কে পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
দৈনিক আগামীর বাংলা