ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতীতে মাদক কেনাবেচার দ্বন্দ্বে ১০ মামলার আসামীকে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
নড়াইলের নড়াগাতীতে মাদক কেনাবেচার দ্বন্দ্বে ১০ মামলার আসামীকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
ad728
শেখ ফসিয়ার রহমান নড়াইলজেলা প্রতিনিধি!! ০১৭১২৫৫০১৬৭,
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক কেনাবেচার  দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে।  ৫ অক্টোবর সোমবার গভীর  রাতে  আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে,নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ দশটি মামলার তালিকা আছে।  
নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। মাদকের বিষয়টি তারা এড়িয়ে যাওয়া চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা প্রচার করছেন, পূর্বের বিরোধের জেরে আরাফাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
 নড়াগাতী থানার অফিসার ইনচার্জ  মোঃ হোসেন আলী সাংবাদিক দের  জানান, মাদক বেচাকেনার  দ্বন্দ্বে প্রতিপক্ষ একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪-৫ মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছি। তবে নিহত আরাফাতের নামে দশটি মামলা রয়েছে বলেও তিনি জানান।  বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আরাফাতের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করে নাই। হত্যাকারিদের গ্রেফতার করতে নড়াগাতী থানা পুলিশ প্রশাসন জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট