ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় মুক্তি যোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
নড়াইলের কালিয়ায় মুক্তি যোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন ছবির ক্যাপশন:
ad728

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! ০১৭১২৫৫০১৬৭
৩ নবেম্বর সকাল ১০ টায় কালিয়া উপজেলা 
পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার মরদেহ কে রাষ্ট্রীয় সন্মাননা জানাজা ও দাফনে চিহ্নিত মহল কর্তৃক বাধা দেওয়ার প্রতিবাদে নড়াইল জেলার কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে সমাবেশ ও  মানববন্ধন কর্ম সূচী পালিত হয়। 
সমাবেশে কালিয়া উপজেলার মুক্তিযোদ্ধা  কমান্ড কাউন্সিলের  আহবায়ক সিকদার আফতাব হোসেন  তার বক্তব্যে বলেন পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার মরদেহ দাফন করতে বাঁধা দান কারিরা যে ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে সেটা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা  এবং ইসলামী শরিয়া আইনের ও পরিপন্থী কাজ, এরা ই হলো ৭১ এর পরাজিত রাজাকার, তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিকট অনুরোধ জানিয়েছেন যাতে সরকার দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। 
সমাবেশ ও মানববন্ধন শেষে কালিয়া উপজেলা নির্বাহী অফিসে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে 
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান বিশ্বাস, খান আব্দুল হক, শেখ আব্দুল মান্নান, শরিফ আব্দুল মান্নান, টুকু মোল্লা, আব্দুল গফফার শেখ, মকিদুর রহমান, লায়েক হোসেন, একরামুল হক খান, মাহাতাব উদ্দিন, সহ শতাধিক মুক্তি যোদ্ধা। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড