ঢাকা | বঙ্গাব্দ

তানোরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা পালিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
তানোরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা  পালিত। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আরিফুল ইসলাম, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

উপস্থিতি ছিলেন, তানোর পৌরসভার সাবেক মেয়র , রাজশাহী বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান ও  তানোর  উপজেলা  মুন্ডুমালা পৌরসভা ,তানোর পৌরসভা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ   ও নেতা কর্মীরা ।

বিএনপির নেতা মিজানুর রহমান মিজান বক্তব্যে বলেন,
রক্তের সঙ্গে মিশে থাকা প্রিয় সংগঠন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। 
মঙ্গলবার শেষ বিকেলে আমার আহ্বানে তানোর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। থানা মোড় জিরো পয়েন্ট ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শেষ হয়; পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
প্রিয় তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থায় আমি আবেগাপ্লুত। এই ঋণ কখনো শোধ করার নয়—শুধু ভালোবাসা ও কৃতজ্ঞতায় আপনাদের পাশে থাকতে চাই।
শ্রদ্ধাভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ গণতন্ত্রের জন্য সংগ্রাম ও আত্মত্যাগকারী সকল নেতাকর্মীকে।
বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও নানা প্রতিকূলতা সহ্য করেছি, তবুও আদর্শ থেকে বিচ্যুত হইনি। তানোরবাসী ও দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পু

বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পু