ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ২২টি পূজামণ্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
চৌদ্দগ্রামে ২২টি পূজামণ্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান হস্তান্তর ছবির ক্যাপশন:
ad728
এম এ নোমান, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
 আজ কুমিল্লার চৌদ্দগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলার ২২টি পূজামণ্ডপে অনুদান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনীল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বলরাম কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ২২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদান হস্তান্তর করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয়সেমিস্টার পর

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয়সেমিস্টার পর