প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা
কিশোরকে আটক করেছে পুলিশ
খাদেমুল ইসলাম! নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলা থেকে!
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌরসভার উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত কিশোর শাকিল (ছদ্মনাম) শিশুটিকে খেলার ছলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হলে ঘটনাটি শিশুটির চাচার নজরে আসে। তিনি দেখতে পেয়ে চিৎকার দিলে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ওই কিশোরকে ধরে আটকে রাখেন।
পরবর্তীতে সুষ্ঠু বিচারের দাবিতে শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখান থেকে বিষয়টি অবহিত করে ভুক্তভোগী পরিবারকে থানা পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী শিশু, তার মা এবং আটক কিশোর থানা হেফাজতে রয়েছে।
এব্যাপারে সোমরাব
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা জানান, অভিযুক্ত কিশোর পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পরিক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ভাবেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা