প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
পত্নীতলায় অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

পত্নীতলায় অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় ডাসকো-থ্রাইভ প্রকল্প অফিসে হেক্স/ ইপার ও ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে অ্যাডভোকেসি প্লাটফর্ম এবং প্রকল্প অংশগ্রহণকারীদেও সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মতবিনিময় সভায় দেওয়ান মো.বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো হুমায়ন কবির,মো.আব্দুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ ও জয়পুরহাট জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের প্রতিনিধিদ্বয়, সিএলএলসি এর ফ্যাসিলিটেটর, সিএলএলসি ওয়াচ কমিটির সদস্যবৃন্দ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হেকস/ইপারের সিনিয়র পার্টনারশীপ কো-অর্ডিনেটর জনাব রুকুনুল ইসলাম, থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, ডাসকো থ্রাইভ প্রকল্পের কর্মীবৃন্দ, সাংবাদিকসহ প্রকল্প অংশগ্রহণকারীগণ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, একভুতি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জাতি লিঙ্গ, বর্ণ ভেদাভেদ ভুলে এক সারিতে বসার সুযোগ রয়েছে। সরকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেও সাদরি ভাষায় ক্ষুদ্র নৃ গোষ্ঠি শিমূদের পড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। যদিও এ ভাষায় প্রয়োজনীয় শিক্ষকের ঘাটতি রয়েছে। এছাড়াও তিনি বলেন সিএলএলসি এর ফ্যাসিলিটেটরদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা