প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
শ্রীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ডাক্তার এর জানাযা সম্পূর্ণ

শ্রীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ডাক্তার এর জানাযা সম্পূর্ণ
শামসুদ্দোহা ,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ডাক্তারকে গার্ড অব অনারের মাধ্যমে জানাযা শেষে
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার সকালে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি মহোদয়, এসিল্যান্ড, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের অসংখ্য মানুষ অংশ নিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এসময় এমপি সাহেব মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা