প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
নড়াইলের কালিয়ায় এইচ এস,সি পরিক্ষা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলের কালিয়ায় এইচ এস,সি পরিক্ষা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইল জেলার কালিয়া উপজেলায় ২০২৬ সালে অনুষ্ঠিত এইচ,এস,সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩০ জুন বেলা ২ টায় কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী একাডেমি সুপার ভাইজার শারাফাত হোসেন আই সি,টি অফিসার প্রস্ফুট মন্ডল সহ কালিয়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আসন্ন এইচএসসি পরীক্ষা পরিচালনার সাথে যুক্ত কেন্দ্রসচিব, ট্যাগ অফিসার, কক্ষ পরিদর্শক এবং অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় করে পরীক্ষা গ্রহণের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে গুরুত্ব পূর্ণ আলোচনা হয়।
৩০.৬.২৬
০১৭১২৫৫০১৬৭
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা