প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
সরিষাবাড়ীতে কৃষকদলের নেতার স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে কৃষকদলের নেতার স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পোগলদিঘা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথী হিসেবে উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মজিদ বক্তব্য রাখেন। বিশেষ অতিথী হিসেবে পোগলদিঘা ইউনিয়নের সভাপতি মামুন অর রশিদ ফকির, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জাহিদ হাসান ফরহাদ বক্তব্য রাখেন। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপািস্থত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা