প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
সাংবাদিক এম এ নোমানের কন্যা উম্মে হুমায়রা রুপসী মামনির শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক এনামুল হক নোমান ও কানিজ ফাতেমার আদরের কন্যা উম্মে হুমায়রা রুপসী মামনির শুভ জন্মদিন আজ। মহান আল্লাহর অশেষ রহমত ও কৃপায় আজকের এই বিশেষ দিনে তাঁদের কোলজুড়ে পৃথিবীতে আগমন করেছিল পরিবারের আদরের এই সন্তান।
কন্যার জন্মদিন উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তাঁর বাবা-মা। একই সঙ্গে তাঁরা আদরের সন্তানের সুস্থতা, নেক হায়াত, সুন্দর ভবিষ্যৎ ও উত্তম চরিত্র কামনা করেছেন।
বাবা-মায়ের প্রত্যাশা, উম্মে হুমায়রা রুপসী মামনি বড় হয়ে একজন আদর্শ, সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আদরের কন্যার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।
মহান আল্লাহ যেন উম্মে হুমায়রা রুপসী মামনিকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন এবং সুখ, শান্তি, ভালোবাসা ও সাফল্যে তাঁর জীবন পরিপূর্ণ করে দেন। আমিন।
শুভ জন্মদিন, আদরের মামনি।
© দৈনিক আগামীর বাংলা