প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
পাস্তা প্রিয় মাহমুাদা খানম

পাস্তা প্রিয়
মাহমুাদা খানম
পাস্তা খেতে খুবই মজা
যত পাই খাই,
এক সময় কন্যা বলে
আম্মু আর নাই।
পরে আবার ভেজে দেব
আছে বলো ঠিক?
বিকেল বেলা পাস্তা খেয়ে
বলে দিও কিক।
দেখো তুমি পারবে ভালো
আমার কথা শোনো,
যত চাও বানিয়ে দেব
চিন্তা নাই কোনো।
আম্মু সোনা রাগ কোরোনা
তুমি আমার কলিজা,
দেখে নিও তোমায় আমি
খাওয়াবোই পাস্তা ভাজা।
© দৈনিক আগামীর বাংলা