প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
ফরিদপুর সালথায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন
ফরিদপুরে সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রমকে ভিন্নভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।
© দৈনিক আগামীর বাংলা