প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের বিস্তার রোধে ১২ সেপ্টেম্বর দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬, উপলক্ষে বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১২ সেপ্টেম্বর কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশে ন্যায় নড়াইল জেলার কালিয়া উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার বংশ বিস্তার না করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া ও তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও নজরদারি জোরদার করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ভিডিও কনফারেন্স শেষে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম , বলেন “ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। শুধু অভিযান চালিয়ে এডিস মশার বিস্তার ঠেকানো সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।”
কালিয়া পৌর প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। একই সঙ্গে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হবে বলে পৌর প্রশাসনিক কর্মকর্তা জানান।
“পরিচ্ছন্নতা শুধু কোনো নির্দিষ্ট সময়ের কর্মসূচি নয়; এটি আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। প্রত্যেক পরিবার যদি নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখে এবং পানি জমতে না দেয়, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।” বলে বক্তব্যে উল্লেখ করেন, কালিয়া উপজেলা বিএনপির সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু।
এ ছাড়া নড়াগাতি থানা বি এন পি র সাধারণ সম্পাদক বুলবুল কবির, কালিয়া পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন, বাংলাদেশ জামায়তি ইসলামের কালিয়া পৌর কমিটির আমির মাওলানা নওশের আলী সহ বিভিন্ন দলের নেতাগন তাদের বক্তব্যের সারমর্মে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে এ কর্মসূচি আরও কার্যকর হবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়ারসাংবাদিক, সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
০১৭১২৫৫০১৬৭
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা