আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলের চরেরঘাট থেকে ইয়াবা,দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ad728

নিরাপদ সড়কের প্রত্যাশায় - ইলিয়াস হোসেন মাঝি

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

নিরাপদ সড়কের প্রত্যাশায় - ইলিয়াস হোসেন মাঝি 

নিজস্ব প্রতিনিধি;
বাংলাদেশে প্রতিবছর সড়ক দূর্ঘটনা আশাঙ্খ জনক হারে বাড়ছে কেন ? এর কারণ কি আইনের দূর্বলতা, না জনগণের উদাসীনতা, না যানবাহনের চালকের বেপরোয়া গতি ?

প্রতিদিন খবরের কাগজ খুললেই বা সোস্যাল মিডিয়ায় চোখ রাখলেই যে খবরটি আমাদের নিয়মিত চমকে দেয় তা হলো সড়ক দূর্ঘটনা। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি মরন ফাঁদ। প্রতিদিন নিয়ম করে কারো না কারো বাবা - মা, ভাই - বোন, ছেলে - মেয়ে, স্বামী - স্ত্রী কিংবা আত্নীয় স্বজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। কেড়ে নেওয়া হচ্ছে কারো উজ্জ্বল ভবিষ্যৎ, কেউ হারাচ্ছেন কর্মক্ষমতার শেষ সম্ভল। আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই মৃত্যু গুলোর দায় কার ?

মহাসড়ক গুলোতে যেভাবে দূর্ঘটনা ঘটেছে এবং দূর্ঘটনার সংখ্যা দিন দিন যে হারে বাড়ছে, তা যদি দ্রুত রোধ করার ব্যাপারে বাস্তবমুখী ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয় বা যথাযথ সতর্কতা অবলম্বন করা না হয় তাহলে আগামীতে সড়ক দুর্ঘটনার পরিমাণ ও হতাহতের সংখ্যা আরো বাড়তে থাকবে। সড়কে অকাল মৃত্যু শুধু ব্যক্তি নয় বরং একটি পরিবার, সমাজ ও বৃহৎ পরিসরে রাষ্ট্রের উন্নয়নের অন্তরায়।

এই দুর্যোগ হঠাৎ করে উদয় হয় নি। অনেক বছর ধরেই আমাদের জীবনে নিয়মিত হয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সবকিছু আমাদের অভ্যাসে পরিনত হয়ে গেছে। মানুষ মরছে, আমরা শিরোনাম দেখছি, আবার মানুষ মরছে, আবার শিরোনাম হচ্ছে। আমাদের রাষ্ট্র, প্রতিষ্ঠান, সমাজ, পরিবার সবাই মূত্যূ গুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। এটাই সবচেয়ে ভয়ংকর বিষয়। আমাদের মন এমন ই অনুভূতিহীন হয়ে গেছে যে, আমরা বুঝতেই পারি না চেষ্টা করলেই এই ব্যক্তিদের বাঁচিয়ে রাখতে পারতাম।

আমরা এই মৃত্যু মেনে নিয়েছে, কারন যারা গেছেন তারা বেশির ভাগই সাধারণ মানুষ - শ্রমিক, শিক্ষার্থী, নিম্ন মধ্যবিত্ত, গ্রাম থেকে শহরে কাজ খুঁজতে আসা মানুষ, মোটরসাইকেল অফিস করা মানুষ, বাসে করে বাড়ি ফেরা মানুষ। এই মৃত্যু গুলোর খবর হয় কিন্তু আমরা শোকার্ত হই না। নীতিনির্ধারক ও আইন প্রয়োগকারীদের মনে দাগ কাটে না। মৃত্যু গুলো একটা অদ্ভুত অবহেলায় পড়ে থাকে। প্রতি মাসে প্রায় একই সংখ্যায় মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা নিশ্চুপ।

সড়ক দূর্ঘটনা কেবল দূর্ঘটনাই নয়, এটি অনেক অংশেই হত্যাকান্ড। যেমন অপরিকল্পিত রাস্তা, ত্রুটি পূর্ণ যানবাহন, অদক্ষ বা লাইসেন্স বিহীন রাস্তা, অদক্ষ বা লাইসেন্স বিহীন চালক, এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। এসব ই আমাদের প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মহাসড়কে দ্রুত গতির গাড়ি, ওভার ট্রেকিংয়ের অসুস্থ প্রতিযোগিতা, আইন প্রয়োগকারী সংস্থার শিথীলতা। এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।

প্রতিটি দূর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘশ্বাস পড়ে, মানববন্ধন হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বিচার হীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যায় আর সাধারণ মানুষ সড়কে রক্ত দিয়ে যায়।

লেখক :
মোঃ ইলিয়াস হোসেন মাঝি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
মোবা : 01715631386

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300