ঢাকা | বঙ্গাব্দ

শূন্যতা বুকে নিয়ে চলছি কলমে রিতুনুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
শূন্যতা বুকে নিয়ে চলছি        কলমে রিতুনুর ছবির ক্যাপশন:
ad728
শূন্যতা বুকে নিয়ে চলছি 
      কলমে রিতুনুর

গাছের গাঢ়ো সবুজ পাতাগুলি শীতের আগমনে 
সতেজ হতে শুরু করেছে, 
ভোর হতেই হালকা ঠান্ডা আর মৃদু মৃদু 
হাওয়ায় শান্তির পরশ 
যোগায় মনে,
ঘুমকে বলি আয় ঘুম আরো আয়।
এক আকাশ এক পৃথিবী, 
ঘুম চাই আমার। 
সারাদিন হৃদয় আনচান করে 
কখনো শূন্যতা কখনো পূর্ণতা কখনো লেখালেখি কখনো দেখাদেখি
মাঝে মাঝে মনে হয় আহা আমিও মানুষ 
এত তারা এত তারা 
বিনা কারণেই সর্বহারা। 
আবার ফেসবুক মেসেঞ্জারে 
এর কথার উত্তর দাও ওর কথার উত্তর দাও 
শুধু দাও আর দাও 
ভুলেই যাই আমাকে কে কি দিলো
শুধুই তো নিল আর নিল 
তবু চুপ করে থাকি জবাব দিতে পারি না, 
কোন জবাব নাই আমার। 
সেই ছোট থেকে হেরে যাওয়া মানুষের মতো আজও 
টুপটাপ শিশির ঝরা 
পাতার মতো ব্যবহারিত হয়েই আসছি শূন্যতা বুকে নিয়ে।।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে