আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন 

স্পোর্ট ডেস্ক:
তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক ফিলিপেকে ব্রাজিলিয়ান ফুটবলের এক 'দুর্লভ রত্ন' হিসেবে আখ্যায়িত করেছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। তবে সেই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এই তরুণ তুর্কি। প্রথম ম্যাচে কোচের পরিকল্পনায় না থাকলেও এন্দ্রিককে নিয়ে বেশ আশাবাদী দানিলো। তার মতে, এন্দ্রিক ব্রাজিলের ফুটবলের এক অনন্য প্রতিভা।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এটি দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই বাঁচা-মরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এসে এন্দ্রিক ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন দানিলো।

তিনি বলেন, “ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন এন্দ্রিক! সে অত্যন্ত শক্তিশালী এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো একজন খেলোয়াড়। সে এক জন খাঁটি তারকা। বড় মঞ্চে আমরা তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চাই।”
দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং তরুণদের দায়িত্ব নিয়ে দানিলো আরও যোগ করেন, “আমার মতে—কাসেমিরো, নেইমার এবং আমার জন্য এটাই (বিশ্বকাপের) শেষ সুযোগ। এরপর এই তরুণদের হাত ধরেই জাতীয় দল সামনে এগিয়ে যাবে। আমাদের দায়িত্ব হলো তরুণরা যাতে দলে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে, সেই পরিবেশ তৈরি করা। গত ম্যাচে এন্দ্রিক খেলেনি, সেটি কোচের সিদ্ধান্ত ছিল। তবে সে এমন একজন খেলোয়াড়, যে আগামীতে দলের জন্য অপরিহার্য হয়ে উঠবে।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300