ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন নুরুল ইসলাম সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন নুরুল ইসলাম সরকারের ছবির ক্যাপশন:
ad728
মোঃ আসিফুজ্জামান আসিফ :
ঢাকার সাভারের আশুলিয়ায় ডেঙ্গুর প্রকোপ ও মশার বিস্তার রোধে মশক নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টংগাবাড়ী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন স্প্রে করলেই হবে না, পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তি বা কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন হলে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখলে মশার উপদ্রব কমানোর পাশাপাশি ডেঙ্গুর বিস্তারও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ সময় তিনি এলাকার মানুষের সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত