সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঝলমলিয়া বাজার থেকে নুরুল ইসলাম নুর (পিতা—মোন্তাজ আলী) এবং খুঁটিপাড়া থেকে জব্বার আলী (পিতা—আব্দুল গফুর)কে আটক করা হয়। অভিযানের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নুরুল ইসলাম নুরকে ৬ মাস এবং জব্বার আলীকে ৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বারবেলা পত্রিকার মন্তব্য: মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান ও আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।
দৈনিক আগামীর বাংলা