ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় ৩ জন আটক, কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় ৩ জন আটক, কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. জুনাইদ, পিতা রফিক মিয়া, গ্রাম—কুমরাশাসন, ঈশ্বরগঞ্জ। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

২. দুলাল মিয়া, পিতা—মৃত নবী হোসেন, গ্রাম—সাকুয়া মাঝেরচর, ঈশ্বরগঞ্জ। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

৩. রাব্বি, পিতা—আব্দুল সালাম, গ্রাম—চরনিখলা, ঈশ্বরগঞ্জ। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা