ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলম বাবু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের আমাইতাড়া থেকে ফতেপুরগাড়ী পাকা সড়কের মাঝামাঝি চকভবানী এলাকায় একটি ছোট ব্রিজের ওপর ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে মোঃ আলম বাবুকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলম বাবু ধামইরহাট উপজেলার চকবদন গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেড রোডে চলছে ১৩৭টি নতুন অত্যাধুনিক গাড়ির মহড়া

রেড রোডে চলছে ১৩৭টি নতুন অত্যাধুনিক গাড়ির মহড়া